অপো এফ সেভেন্টিন প্রোর ফার্স্ট সেল শুরু
অপো এফ সেভেন্টিন প্রো-র ফার্স্ট সেল শুরু হয়েছে আজ থেকে। মাত্র ২৭,৯৯০ টাকা মূল্যের এফ সেভেন্টিন প্রো অপোর এফ সিরিজের সবচেয়ে দৃষ্টিনন্দন ফোনটি ম্যাজিক ব্লু এবং ম্যাট ব্ল্যাক – এ দুটি নজরকাড়া রঙে পাওয়া যাচ্ছে। ফোনের সাথে প্রত্যেক প্রি-অর্ডারকারী উপহার হিসেবে পাচ্ছেন একটি করে ব্যাকপ্যাক। এছাড়া লটারির মাধ্যমে গ্রাহকরা জিতে নিতে পারবেন ৪০ ইঞ্চি স্মার্ট টিভি, স্ট্যান্ড ফ্যান এবং গিফট বক্স।
৪৮ মেগাপিক্সেলের এআই কালার পোর্ট্রেট লেন্সের অপো এফ সেভেন্টিন প্রো গত ৯ সেপ্টেম্বর, ২০২০ লঞ্চ করা হয় এবং একই দিনে প্রি-বুকিং শুরু হয়। সাম্প্রতিক সব ফিচারের সাথে শক্তিশালী প্রোসেসিং এর সমন্বয়ে এ স্মার্টফোন ইতোমধ্যেই স্মার্টফোন জগতে বেশ হাইপ তৈরি করেছে এবং প্রি-অর্ডারে ইতিবাচক সাড়া পেয়েছে। প্রি-অর্ডারকারী প্রতিটি গ্রাহক পাবেন একটি আকর্ষণীয় ব্যাকপ্যাক। পাশাপাশি একটি লটারিতে একজন ভাগ্যবান বিজয়ী একটি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি, দুইজন বিজয়ী স্ট্যান্ড ফ্যান এবং ২০ জন গ্রাহক পাবেন আকর্ষণীয় গিফট বক্স।